ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরও ৫০৭

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৬ এএম
ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫৭টি মামলা দায়ের করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩২ জন, লালবাগ বিভাগ ৩৬ জন, ওয়ারী বিভাগ ৫৬ জন, মতিঝিল বিভাগ ৫৮ জন, তেজগাঁও বিভাগ ১০৫ জন, মিরপুর বিভাগ ১৩২ জন, গুলশান বিভাগ ৪০ জন, উত্তরা বিভাগ ৪১ জন, এসআরইউ বিভাগ ৪ ও গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে ১টি অবিষ্ফোরিত ককটেল, ১৩টি বিষ্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২০ কেজি ২৫৬ গ্রাম গাঁজা, ১২১৪২ পিস ইয়াবা, ৫ গ্রাম হেরোইন, ১৮ বোতল বিদেশি মদ, ১১৮ ক্যান বিয়ার, ১টি সিএনজি, ১৪টি মোবাইলফোন, নগদ ২৬০০ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজধানীর উত্তরা থেকে বৃদ্ধা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
রাজধানীর উত্তরা থেকে ফাতেমা হোসেন চৌধুরী নামে এক প্রবীণ নারী নিখোঁজ হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কের ৪৫ নম্বর বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন।
রাজধানীর উত্তরা থেকে বৃদ্ধা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু
রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগান এলাকায় গ্যাস বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ সানজিদা পাঁচ দিন মৃত্যুর সঙ্গে (২০) লড়ে অবশেষে হার মানলেন। তার মৃত্যুতে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।
কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু
থাইল্যান্ডে পালানোর সময় বিমানবন্দরে নিষিদ্ধ যুবলীগ নেতা ধরা
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
থাইল্যান্ডে পালানোর সময় বিমানবন্দরে নিষিদ্ধ যুবলীগ নেতা ধরা
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মঙ্গলবার (২৪ নভেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
আরও পড়ুন
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫২১
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩৫
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ২৯৯ জন ধরা
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৩৭ জন ধরা, শীর্ষে মিরপুর