ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলন্ত ট্রেনে ২২ মিলিয়ন ডলারের পণ্য চুরি, নিজেরাই করত ভিডিও!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ এএম
ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেন থেকে পণ্য চুরির সময় চক্রের সদস্যদের ধারণ করা ভিডিওর দৃশ্য। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেনে উঠে ২২.৫ মিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্য চুরির অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুই বছরের বেশি সময় ধরে অন্তত ৩৬টি ট্রেনে চুরির ঘটনা ঘটিয়েছে চক্রটি।

মার্কিন কেন্দ্রীয় তদন্তকারীদের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করে চুরির পরিকল্পনা করত চক্রের সদস্যরা। এরপর চলন্ত ট্রেনে উঠে ব্রেকের বায়ুনল কেটে জরুরি অবস্থায় ট্রেন থামিয়ে দিত তারা। পরে নাইকির জুতা, ইলেকট্রনিক পণ্য ও বিভিন্ন যন্ত্রপাতি চুরি করে কাছাকাছি গোপন আস্তানায় নিয়ে যেত। এসব পণ্য পরে কালোবাজারে বিক্রি করা হতো।

সবচেয়ে অবাক করা বিষয়, চুরির প্রায় প্রতিটি ধাপই ভিডিও করত চক্রের সদস্যরা। এমনকি চলন্ত ট্রেনের পণ্যবাহী কনটেইনার কাটার দৃশ্যও ধারণ করা হয়েছে। এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় তদন্তকারীদের জন্য অপরাধীদের শনাক্ত করা সহজ হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ষড়যন্ত্র, রেলপথে পরিবহন করা পণ্য চুরি এবং চোরাই পণ্য কেনাবেচাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

যুক্তরাষ্ট্রে মালবাহী ট্রেন থেকে পণ্য চুরির ঘটনা বাড়ছে। তদন্ত সংস্থার হিসাব অনুযায়ী, গত বছর যুক্তরাষ্ট্র ও কানাডায় পণ্য চুরির ক্ষতির পরিমাণ প্রায় ৭২৫ মিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ৬০ শতাংশ বেশি।

সূত্র: সিবিএস নিউজ

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চলন্ত ট্রাকের ধাক্কায় আটকে ৭০ মাইল পথ পাড়ি, অবিশ্বাস্যভাবে বাঁচল পেঁচা!
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় চলন্ত ট্রাকের ধাক্কা খেয়েও অলৌকিকভাবে বেঁচে গেছে একটি শিংওয়ালা পেঁচা।
চলন্ত ট্রাকের ধাক্কায় আটকে ৭০ মাইল পথ পাড়ি, অবিশ্বাস্যভাবে বাঁচল পেঁচা!
‘বাবা, আমাকে মেরো না’, ৯১১ কলে শোনা গেল শিশুর আর্তনাদ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্ত্রী ও তিন শিশুসন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যক্তি।
‘বাবা, আমাকে মেরো না’, ৯১১ কলে শোনা গেল শিশুর আর্তনাদ
খেলতে গিয়ে রগ ছিঁড়ল নিউইয়র্ক সিটির মেয়র মামদানির
সাংবাদিকদের বিপক্ষে একটি অনানুষ্ঠানিক ফুটবল ম্যাচ খেলতে গিয়ে অ্যাকিলিস টেন্ডন ছিঁড়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। এ চোটের কারণে আগামী ছয় থেকে আট সপ্তাহ তাকে মেডিকেল বুট পরে থাকতে হবে।
খেলতে গিয়ে রগ ছিঁড়ল নিউইয়র্ক সিটির মেয়র মামদানির
ওয়াশিংটন ডিসিতে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কার্যালয়ে ছারপোকা, বন্ধ ভবন
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ফেডারেল জরুরি ব্যবস্থাপনা সংস্থার (ফেমা) প্রধান কার্যালয়ের একটি কক্ষে ছারপোকা পাওয়ার পর শুক্রবার (২০ নভেম্বর) কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
ওয়াশিংটন ডিসিতে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কার্যালয়ে ছারপোকা, বন্ধ ভবন
এফবিআইয়ের অপরাধ তথ্যভান্ডার ফের হ্যাক
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের দেশজুড়ে ব্যবহৃত অপরাধসংক্রান্ত তথ্যভান্ডার ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টারে (এনসিআইসি) আবারও সাইবার হামলার ঘটনা ঘটেছে।
এফবিআইয়ের অপরাধ তথ্যভান্ডার ফের হ্যাক
আরও পড়ুন
চলন্ত ট্রাকের ধাক্কায় আটকে ৭০ মাইল পথ পাড়ি, অবিশ্বাস্যভাবে বাঁচল পেঁচা!
‘বাবা, আমাকে মেরো না’, ৯১১ কলে শোনা গেল শিশুর আর্তনাদ
ওয়াশিংটন ডিসিতে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কার্যালয়ে ছারপোকা, বন্ধ ভবন
লস অ্যাঞ্জেলেসে ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল সৃষ্টির দায়ে দোষী সাব্যস্ত এক যুবক