ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে দাফনের ২৫ দিন পর কবর থেকে শিশুর মরদেহ গায়েব

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম
ছবি: আরটিভি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে কবর খুঁড়ে ফাহিমা নামে এক শিশুর মরদেহ চুরির অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে শিশুটির স্বজনরা কবরস্থানে গিয়ে দেখতে পান, কবরটি খোঁড়া এবং ভেতরে শিশুটির মরদেহ নেই।

এর আগে সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ছুরিরচর মমতাজউদ্দিন মাহমুদ কান্দি এলাকার একটি কবরস্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফাহিমা ওই এলাকার বাসিন্দা গোলাম হোসেন খালাশীর মেয়ে। তার বয়স ছিল ১ বছর ১ মাস। গত ২৩ অক্টোবর পানিতে পড়ে শিশুটির মৃত্যু হলে তাকে ছুরিরচর এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শিশুটির মা শাহজাহান বেগম বলেন, আমার মেয়ে পানিতে পড়ে মারা যাওয়ার পর আমরা তাকে এই কবরে দাফন করি। গতকাল সন্ধ্যায়ও হুজুর দিয়ে মেয়ের জন্য দোয়া করিয়েছি। আমরা মাঝেমধ্যে কবরের কাছে এসে দোয়া করি। মেয়েকে হারানোর কষ্ট এমনিতেই সহ্য করতে পারছি না, এখন আবার মেয়ের লাশও চুরি হয়ে গেছে। আমরা আমাদের মেয়ের লাশ ফেরত চাই।

স্থানীয় বাসিন্দা মোকবিল হোসেন বলেন, দাফনের দুই মাস পূর্ণ হওয়ার আগেই কবর থেকে শিশুটির মরদেহ গায়েব হয়ে গেছে। আমাদের ধারণা, কোনো কবিরাজ মরদেহটি নিয়ে যেতে পারে। এর আগেও গত দুই বছরে এই কবরস্থান থেকে আরও দুটি মরদেহ চুরির ঘটনা ঘটেছে। সেগুলোরও এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।

উত্তর তারাবুনিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেন বলেন, ছুরিরচর এলাকায় কবর থেকে লাশ চুরির বিষয়টি আমি জানি না। আমি বর্তমানে ঢাকায় আছি। ঘটনাটি খুবই মর্মান্তিক।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসাইন বলেন, আমরা ঘটনাটি জানতে পেরেছি। তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১০০ টাকার লোভ দেখিয়ে শিশুকে জঙ্গলে নিয়ে যান এসহাক, অতঃপর...
টাঙ্গাইলের সখীপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার কয়েক ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১০০ টাকার লোভ দেখিয়ে শিশুকে জঙ্গলে নিয়ে যান এসহাক, অতঃপর...
পটুয়াখালীর সেই ‘শক্তির দানব’-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহেরের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সাংবাদিকের দায়ের করা অভিযোগ আমলে নিয়ে মামলা রুজু করেন রাঙ্গাবালী চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দোলন হাসান।
পটুয়াখালীর সেই ‘শক্তির দানব’-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পীরগঞ্জে ২ অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন
রংপুরের পীরগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে দুটি ইটভাটা ধ্বংস করেছে রংপুর জেলা পরিবেশ অধিদপ্তর। এ সময় এফএমএফ ভাটার মালিক ফারুক মন্ডলের ৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
পীরগঞ্জে ২ অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন
খুলনায় বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দম্পতির
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গোলনা রাহাবাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
খুলনায় বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দম্পতির
কচুয়ায় শিক্ষকের সঙ্গে ছাত্রীর আপত্তিকর ভিডিও ভাইরাল, এলাকায় তোলপাড়
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এক খণ্ডকালীন ইংরেজি শিক্ষক সাফিক ভুঁইয়ার (৩৮) সঙ্গে এক ছাত্রীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক, অভিভাবক ও সচেতন মহলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
কচুয়ায় শিক্ষকের সঙ্গে ছাত্রীর আপত্তিকর ভিডিও ভাইরাল, এলাকায় তোলপাড়
আরও পড়ুন
সাড়ে ৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
পদ্মা সেতুতে নাশকতার মামলা: ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪
ফেরি-বাল্কহেড সংঘর্ষে প্রাণ গেল শিশুর