ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষণে পঞ্চম

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ এএম

বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল। দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর। ছুটির দিনে ঢাকা আজ বায়ুদূষণের তালিকায় রয়েছে ৫ নম্বরে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টা ২১ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সে হিসেবে ঢাকার দূষণ স্কোর ১৮৯ অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। আর শীর্ষে থাকা কাবুলের দূষণ স্কোর ২৯৭ অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর।

বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় ঘুরেফিরে যে তিনটির নাম সবার আগে আসে তা হলো ঢাকা, দিল্লি আর লাহোর। দূষণের কারণে প্রতিবছর এসব শহরের বহু মানুষ মারা যাচ্ছে। আক্রান্ত হচ্ছে নানাবিধ রোগে।

পরিবেশবাদীরা বারবার সতর্ক করলেও এ থেকে রক্ষা পাওয়ার কোনো কার্যকর উদ্যোগ নেই। সম্প্রতি ঢাকার দূষণের বিষয়টি নজরে এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশনাও দিয়েছেন তিনি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
ঢাকাতে কেনাকাটার প্রয়োজনে হয়তো প্রতিদিনই কোথাও না কোথাও যেতে হয়। তবে কোনো মার্কেটে যাওয়ার আগে ওই এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি অবশ্যই জানা থাকা জরুরি। তা না হলে বিড়ম্বনায় পড়তে হতে পারে আপনাকে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মিরপুরে আবারও ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বাসে আগুন
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যার পর মিরপুর-১১ নম্বরের ৯ নম্বর লেনে এ ঘটনা ঘটে।
মিরপুরে আবারও ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বাসে আগুন
চকবাজারে বহুতল ভবনে আগুন
রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ছোট কাটরায় একটি ছয়তলা ভবনের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।  বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ভবনটির চতুর্থ তলায় অবস্থিত একটি গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, চকবাজারের একটি ছয়তলা ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।  আরটিভি/এসআর          
চকবাজারে বহুতল ভবনে আগুন
ঢাকার মোহাম্মদপুরে ধরা পড়লেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেন। 
ঢাকার মোহাম্মদপুরে ধরা পড়লেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা
কারাগারের সামনে থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে ক্রসফায়ার, গ্রেপ্তার সেই পুলিশ সুপার
রাজধানীর খিলগাঁওয়ে ছাত্রদল নেতা মো. নুরুজ্জামান জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে।  আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের নির্দেশনার পরিপ্রেক্ষিতে গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।  তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চাহিদা অনুযায়ী গাজীপুর থেকে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবারই তাকে ট্রাইব্যুনালে সোপর্দ করা হবে। আবুল কালাম আজাদ ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি ঝালকাঠি জেলায়। সর্বশেষ তিনি গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে পুলিশ তুলে নিয়ে যায় খিলগাঁও থানা ছাত্রদলের তৎকালীন সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে। সে সময় তার সঙ্গে ছিলেন ছাত্রদল নেতা মহিউদ্দিনও। পরে ওই দিন রাত সাড়ে ৩টার দিকে খিলগাঁও খেলার মাঠে ‘ক্রসফায়ার’ বা ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে জনিকে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। জনি হত্যার ঘটনায় ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ওই বছরের সেপ্টেম্বরে মামলা করেন তার বাবা মো. ইয়াকুব আলী। মামলায় সাবেক ও বর্তমান ১৩ জন পুলিশ কর্মকর্তাসহ মোট ৬২ জনকে নাম উল্লেখ করে আসামি করা হয়েছে।  তাদের মধ্যে ৪৯ জন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করা হয়েছে। আরটিভি/এসআর
কারাগারের সামনে থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে ক্রসফায়ার, গ্রেপ্তার সেই পুলিশ সুপার
আরও পড়ুন
বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকা দ্বিতীয়
বায়ুদূষণের শীর্ষে আজ ঢাকা
বিষাক্ত বাতাসে বিপর্যস্ত পাকিস্তান
বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার বাতাসের খবর কী