ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ সন্ত্রাসী শুটার ইমরানসহ পাঁচজন ঢাকায় গ্রেপ্তার, রিভলভার ও গুলি উদ্ধার  

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম
ছবি: সংগৃহীত

খুলনার শীর্ষ সন্ত্রাসী, বি-কোম্পানির সক্রিয় সদস্য ও মাদক সরবরাহের হোতা হিসেবে পরিচিত শুটার ইমরানসহ পাঁচজনকে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-২-এর যৌথ দল। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) রাত ৩টা ৫০ মিনিটে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা মডেল টাউন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইমরান (৪০) খুলনার সন্ত্রাসী গ্রুপ বি-কোম্পানির প্রধান গ্রেনেড বাবুর ডানহাত হিসেবে পরিচিত। অন্য গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– ইমন খান (২১), মো. আল আমিন (২০), রফিকুল ইসলাম (২১) ও হানিফ সিকদার (১৯)। তাদের সবার বাড়ি খুলনার রূপসা উপজেলায়।

এসআরবি-৬ এর মিডিয়া অফিসার সৈয়দ ফজলুর রহমান এ তথ্য জানান।

এসআরবি ফোর্সেসের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ইমরান ও তার সহযোগীদের বিরুদ্ধে খুলনা আদালত চত্বরে চাঞ্চল্যকর জোড়া খুন, রূপসায় দেড় মাসের ব্যবধানে সংঘটিত পিতা-পুত্র হত্যা, খুলনা সদর থানায় অস্ত্র মামলা এবং গোপালগঞ্জ সদর থানায় মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।

এছাড়া খুলনা মহানগরী ও জেলার রূপসা, তেরখাদা এবং দিঘলিয়া এলাকায় বি-কোম্পানির চাঁদাবাজি ও মাদক কারবার নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধে তাদের জড়িত থাকার তথ্য রয়েছে বলে জানানো হয়েছে।

অভিযানে তাদের তল্লাশি করে বিদেশি রিভলভার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা অস্ত্র-গুলিসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি ফোর্সেস।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১৫ মিনিটে ব্যাগেজ পাবেন থার্ড টার্মিনালের যাত্রীরা
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল থেকে মাত্র ১৫ মিনিটের মধ্যে যাত্রীদের ব্যাগেজ সরবরাহ করা হবে। 
১৫ মিনিটে ব্যাগেজ পাবেন থার্ড টার্মিনালের যাত্রীরা
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৪২
রোববার (২৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৪২
বড় ভাইকে হারালেন শিক্ষামন্ত্রী
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই এটিএম রেজাউল হক রতন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 
বড় ভাইকে হারালেন শিক্ষামন্ত্রী
এবার আটক সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক
রাজধানী ঢাকায় সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে এবার পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী ও তার দুই শ্যালককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এবার আটক সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
রোববার (২৯ নভেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
আরও পড়ুন
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৪২
খুলনায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯ জন ধরা
থ্যাংকসগিভিংয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু, গ্রেপ্তার বাবা
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার