
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় থ্যাংকসগিভিংয়ের দিন বাড়ির সুইমিংপুলে ডুবে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির ২৯ বছর বয়সী বাবা ডেমিয়ান ট্রাম্বলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৯ নভেম্বর) এমনটাই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনবিসি নিউজ।
পুলিশের অভিযোগ, বাবা বাড়ির বাইরে একটি খেলার ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় শিশুটি একা পুলের কাছে গিয়ে পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় পানিতে থাকার পর শিশুটিকে উদ্ধার করে কাছের হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।
এ ঘটনায় বাবার বিরুদ্ধে অবহেলাজনিত হত্যাকাণ্ড ও শিশু নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে আগে থেকেই দুটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
সূত্র: এনবিসি নিউজ
আরটিভি/জেএমএ


