ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

কুষ্টিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি বেলাল, সম্পাদক তিতাস

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২০, ০৬:৫২ পিএম
কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সভাপতি বেলাল, সম্পাদক তিতাস

সকল অনলাইন ও অনলাইন সাংবাদিকদের একত্রিত করে নিয়মের মধ্যে নিজেদের ও সরকারের সহযোগিতা করার লক্ষ্য নিয়ে কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাব গঠন হয়েছে। আজ রোববার বেলা ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির ফারুক আহমেদ পিনু মিলনায়তনে জেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সম্মেলন শুরু হয়।

সম্মেলনে কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন আরটিভি নিউজের স্টাফ রিপোর্টার ও দৈনিক রণভূমির সম্পাদক-প্রকাশক শেখ হাসান বেলাল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের দিগন্ত অনলাইনের সম্পাদক-প্রকাশক নাহিদ হাসান তিতাস।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি হাজি রাশেদুল ইসলাম বিপ্লব। এছাড়াও প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক জামিল হাসান খান খোকন, কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হাসান বেলাল, কুষ্টিয়া উইমেন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন শ্যামলী, কোষাধ্যক্ষ মিলন উল্লাহ প্রমুখ।

বক্তারা অনলাইন সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে সংগঠনের প্রয়োজনীয়তা, অনলাইনের নীতিমালা, আইন মানা, মান উন্নয়ন ও প্রশিক্ষণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে সদস্যদের ভোটে কুষ্টিয়ায় জেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠিত হয়।

সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে আফরোজা আক্তার ডিউ (নিউ নেশন অনলাইন), সাবিনা ইয়াসমিন শ্যামলী (এনটিভি ও দি রিপোর্ট অনলাইন), মুন্সী শাহিন আহমেদ জুয়েল (ভয়েজ অব কুষ্টিয়া)।
যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে ইসমাইল হোসেন (সময়ের আলো ডটকম), ফিরোজ কায়সার (আনন্দটিভি অনলাইন), নাব্বির আল নাফিজ (কুষ্টিয়ার কণ্ঠ ডটকম)।

সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহীন রেজা (বিডি টাইমস নিউজ)। সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে কাজী সাইফুল (সমকথা ডটকম), খালিদ হাসান রিংকু (প্রতিদিনের কুষ্টিয়া ডটকম), এনামুল হক রাসেল (বিডি রিপোর্ট ডটকম)।

কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রিয়াজুল ইসলাম সেতু (বিজয় টিভি অনলাইন), প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন জিল্লুর রহমান (ডেইলি নিউজ বাংলা), সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন রাকিব হাসান (সমঅধিকার), সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন তামীম আদনান (প্রিয় নিউজ), সহ সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এস এম সুমন (চ্যানেল প্রত্যয়), আইন বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন তরিকুল ইসলাম তরুণ (সময়ের কণ্ঠ), তথ্য ও গবেষণা সম্পাদক নির্বাচিত হয়েছেন চাঁদ আলী (মুক্তির বার্তা), সহ তথ্য ও গবেষণা সম্পাদক নির্বাচিত হয়েছেন মাসুদুর রহমান (নিউজ সময় ২৪ ডটকম), মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফেরদৌস (জনতার কণ্ঠ ডটকম), বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নির্বাচিত হয়েছেন হাফিজুর রহমান জীবন (স্বাধীন কুষ্টিয়া), সমাজ কল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সোহেল পারভেজ (এসকে নিউজ টিভি), সহ-সমাজ কল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরাফাত হোসেন (তাজা সংবাদ), ক্রীড়া ও নাট্য সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহিদুল হক ডন (মায়া টিভি ডটকম), দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন ওয়ালিদুজ্জামান শুভ (ইনসাফ), ধর্ম বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন হাফেজ মাওলানা সাইফ উদ্দীন আল-আজাদ (আপডেট বার্তা ২৪ ডটকম)।

নির্বাহী সদস্যরা হলেন- যথাক্রমে হাজি রাশেদুল ইসলাম বিপ্লব (আরশীনগর), জামিল হাসান খান খোকন (নিউজ ২৪ টিভি), সোহেল রানা (কাঙাল কণ্ঠ), মাহমুদ হাসান (নওরোজ), মেজবা উদ্দিন পলাশ (পরিবর্তন ডটকম), আলেক চাঁদ (সময়ের দিগন্ত), অরণ্য মুর্শেদ (জাগো বার্তা), খায়রুল আলম সুমন (আরশীনগর), আশিফুজ্জামান সারফু (সুবর্ণভূমি), মাহমুদুল হক বাদল (মুক্তমত), আরিফুজ্জামান (ভোরের দর্পণ), মাহমুদ হাসান (বাংলার কণ্ঠ), হাদিউজ্জামান আওয়াল (আরশীনগর), সুমন মাহমুদ (সংবাদ সংযোগ), রাকিবুল হাসান (রণভূমি), মমিনুল ইসলাম (কুমারখালী টাইমস), আকরাম হোসেন (প্রতিদিনের কুষ্টিয়া), সোহাগ মাহমুদ খান (বর্তমান সময়)।

এছাড়াও পদাধিকার বলে নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ভেড়ামারা উপজেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খান (জে.কে.নিউজ ভেড়ামারা ডটকম) ও সাধারণ সম্পাদক প্রদীপ সরকার (আন্দোলনের ডাক)।

উল্লেখ্য, কুষ্টিয়ার সকল উপজেলা বা থানা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের নির্বাহী সদস্য র্নিবাচিত হবেন।
পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিক্ষকের পরিবারের নারী সদস্যকে গালিগালাজ, এলাকাবাসীর মানববন্ধন
মাদারীপুরে একেডি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র নাগ ও তার পরিবারের নারী সদস্যকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থী-শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।  বৃহস্পতিবার কালকিনি উপজেলার ডাসার থানাধীন দর্শনা বাজারে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। ব্যানার-ফেস্টুন হাতে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে প্রধান শিক্ষক ও তার পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেয়ার প্রতিবাদ জানানো হয়।  এ সময় বক্তারা দ্রুত এই ঘটনার সাথে জড়িত ও অভিযুক্ত ডাসার ইউনিয়নের ইউপি চেয়ারম্যান কাজী সবুজের বিচার দাবী করেন। গত ২৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে বিদ্যালয়ের কমিটি করাকে কেন্দ্র করে কালকিনি উপজেলার ডাসার ইউনিয়নের ইউপি চেয়ারম্যান কাজী সবুজ একেডি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র নাগের বাড়িতে গিয়ে পরিবারের নারী সদস্যসহ প্রধান শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেন বলে অভিযোগ ওঠে। এরই প্রতিবাদ ও দোষীর বিচারের দাবীতে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন। উল্লেখ, ২০১৭ সালের ১৭ অক্টোবর ইয়াবাসহ ডাসার থানা পুলিশের হাতে আটক হয় ইউপি চেয়ারম্যান কাজী সবুজ। পরে পুলিশের দায়ের করা মামলায় তাকে পাঠানো হয় কারাগারে। এর আগে ২০১১ সালের ১৪ সেপ্টেম্বর চুরি, ডাকাতি ও অস্ত্র মামলায় তাকে গ্রেফতার করে জেলার  গোয়েন্দা পুলিশ। এছাড়া তার বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রিসহ নানা অভিযোগে এনে পদত্যাগ দাবী করে একাধিকবার বিক্ষোভ ও মানববন্ধন করেন এলাকাবাসী। তবুও টনক নড়েনি প্রশাসনের। জিএ
শিক্ষকের পরিবারের নারী সদস্যকে গালিগালাজ, এলাকাবাসীর মানববন্ধন
দেশের প্রথম বঙ্গবন্ধু নৌকা জাদুঘরের উদ্বোধন
দেশের প্রথম বঙ্গবন্ধু নৌকা জাদুঘরের উদ্বোধন করা হয়েছ। মুজিববর্ষ উপলক্ষ্যে উপকূলীয় জেলা বরগুনায় নির্মাণ করা হয়েছে এ জাদুঘরের। দেশ-বিদেশের বিভিন্ন নকশার একশ’টি নৌকার অনুকরণে শুরু হল এই জাদুঘরের। বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন ৭৮ শতাংশ জমির ওপর স্থাপন করা হয়েছে জাদুঘরটি। বিশাল নৌকার আদলে তৈরি এ জাদুঘরটির দৈর্ঘ্য ১৬৫ ফিট এবং প্রস্থ ৩০ ফিট। এখানে থাকবে নৌকা গবেষণা কেন্দ্র, আধুনিক পাঠাগার, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার, শিশু বিনোদন কেন্দ্র এবং ফুড কর্নারসহ নানা আয়োজন। জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর পরিকল্পনা ও প্রচেষ্টায় মহামারি করোনা প্রতিকূলতার মাঝেও মাত্র ৮১ দিনে সম্পন্ন হয় দেশের প্রথম নৌকা জাদুঘর নির্মাণের কাজ। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকালে জাদুঘরটির উদ্বোধন করেন জেলা প্রশাসক। এসময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদীমাতৃক দেশের প্রধান বাহক হিসেবে হাজার হাজার বছর ধরে ব্যবহার হয়ে আসছে এই নৌকা। মহান মুক্তিযুদ্ধের সময়ও পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দুঃসাহসিক বিভিন্ন অভিযানে নৌকা ব্যবহার করেছেন মুক্তিযোদ্ধারা। দেশের ইতিহাস-ঐতিহ্যের সাথে মিশে আছে এই নৌকা। বঙ্গবন্ধু জাদুঘরটির মাধ্যমে বিলুপ্তপ্রায় বিভিন্ন অনুকরণের নৌকার দেখা পাবে দেশের নতুন প্রজন্মরা- এমনটাই ভাবছেন স্থানীয় সচেতন মহল। জিএ 
দেশের প্রথম বঙ্গবন্ধু নৌকা জাদুঘরের উদ্বোধন
ছুরিকাঘাতে কয়লা শ্রমিকের মৃত্যু, ছিনতাইকারী আটক
কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এহসানুল হক নামে এক কয়লা শ্রমিক হত্যকান্ডে জড়িত এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।  বুধবার (৩০ ডিসেম্বর) রাতে শহরের চন্ডিবের খাঁ বাড়ি এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রায় ৪৮ঘন্টা পর পুলিশ ঘটনার মুলহোতা এবং শহরের চিহ্নিত ছিনতাইকারী ইমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ইমন পৌর শহরের ভৈরবপুর মধ্যপাড়ার আড়াই বেপারীর বাড়ির মৃত মাসুদ মিয়ার ছেলে।  আজ বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানার ওসি মো. শাহিন।  জানা গেছে, শহরের দুর্জয় মোড়ের পূর্ব পাশে গত সোমবার রাত সাড়ে দশটার দিকে এহসানুল হক নামে এক কয়লা শ্রমিক ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহত শ্রমিক সুনামগঞ্জের বিশম্ভপুর উপজেলার বাঘগাঁও গ্রামের হিরু মিয়ার ছেলে। বিয়ের মাত্র দুই মাস পর নিহত এহসানুল তার এক চাচাসহ তারা দু’জন গত দু’সপ্তাহ আগে ভৈরবে কাজের সন্ধানে এসে ছিলেন। পরে কয়েক দিন শ্রমিকের কাজ করে কিছু টাকা জমান। পরে জমানো টাকা নিয়ে গত সোমবার রাতে তারা দুর্জয় মোড় থেকে বাড়ী যাবার সময় বাসে উঠার আগে ছিনতাইকারীদের কবলে পড়ে। একই সাথে ছিনতাইকারীদের ধারালো ছুরির আঘাতে এহসানুল গুরুতর আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।  এ ঘটনায় পরের দিন মঙ্গলবার দুপুরে উত্তেজিত শত শত কয়লা শ্রমিকরা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। ফেরিঘাট থেকে মিছিল নিয়ে শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড় প্রদক্ষিণ করে ভৈরব থানায় প্রবেশ করে। পরে পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার আশ্বাস দিলে তারা ফিরে যায় এবং কাজে যোগ দেয়।  এছাড়াও এদিন (মঙ্গলবার) রাতেই নিহতের চাচা আজিজুল হক বাদী হয়ে অজ্ঞাতনামা দু’জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। এ প্রসঙ্গে জানতে চাইলে মুঠোফোনে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, ঘটনার পর থেকেই পুলিশ মাঠে নামে এবং প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। জিএ
ছুরিকাঘাতে কয়লা শ্রমিকের মৃত্যু, ছিনতাইকারী আটক
পুলিশের ওপর হামলার ঘটনায় ১১ জন আটক
চট্টগ্রামের আকবরশাহ এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় শীর্ষ সন্ত্রাসী নুরুর ১১ সহযোগীকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে ঝিল এলাকার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, ছুরি, চাপাতি সহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। গত শনিবার শীর্ষ সন্ত্রাসী ও ১৭ মামলার আসামি নুরুকে খুঁজতে গেলে পুলিশের উপর হামলা চালায় তার সহযোগীরা। এ সময় ৪ পুলিশ সদস্য আহত হয়। এসময় আটক করা হয় নুরুর সেকেন্ড ইন আজমকে।  আটককৃতদের মধ্যে হামলার ঘটনায় কয়েকজন জড়িত বলে জানিয়েছেন আকবরশাহ থানার ওসি জহির হোসেন।   পুলিশের উপর হামলার ঘটনায় শনিবার রাতে আকবর শাহ থানায় মামলা দায়ের করা হয়েছে। ঝিল এলাকায় সরকারী পাহাড়া কেটে আলিশান বাড়ী, সেমিপাকা ঘর, মসজিদ, এতিমখানা ও গরু-ছাগলের খামার তৈরি ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে নুরুর বিরুদ্ধে। জিএ
পুলিশের ওপর হামলার ঘটনায় ১১ জন আটক
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: সিআইডির চার্জশিট, নাম নেই তিতাস কর্মকর্তাদের
নারায়ণগঞ্জে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় প্রায় চার মাস তদন্ত শেষে পুলিশের দায়ের করা মামলায় ২৯ জনকে আসামি করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে তদন্তকারী সংস্থা সিআইডি পুলিশ। তবে চার্জশিট থেকে বাদ দেয়া হয়েছে তিতাস গ্যাসের অভিযুক্ত ৮ কর্মকর্তা-কর্মচারীকে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের আদালতে চার্জশিট দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির নারায়ণগঞ্জ শাখার তদন্ত দল। চার্জশিটে প্রধান আসামি করা হয়েছে ওই মসজিদের পরিচালনা কমিটির সভাপতি আবদুল গফুর মিয়াকে (৬০)।  মামলায় প্রধান আসামি আবদুল গফুর মিয়া ছাড়াও অন্যান্য আসামিরা হলেন- সামসুদ্দিন সরদার (৬০), শামসু সরদার (৫৭), শওকত আলী (৫০), অসিম উদ্দিন (৫০), জাহাঙ্গীর আলম (৪০), শফিকুল ইসলাম উজ্জ্বল (৪৫), নাঈম সরদার (২৭), কাইয়ুম (৩৮), মামুন মিয়া (৩৮), আলমগীর সিকদার (৩৫), মাওলানা আল আমিন (৪৫), সিরাজ হাওলাদার (৫৫), নেওয়াজ মিয়া (৫৫), নাজির হোসেন (৫৬), আবুল কাশেম (৪৫), দেলোয়ার হোসেন, বশির আহমেদ (হৃদয়) (২৮), তানভীর আহমেদ (৪৫), আল আমিন (৩৫), আবদুল মালেক (৫৫), মনিরুল (৫৫), স্বপন মিয়া (৩৮), আসলাম আলী (৪২), আলী তাজম (মিল্কী) (৫৫), রিমেল (৩২), আরিফুর রহমান (৩০), মোবারক হোসেন (৪০) ও রায়হানুল ইসলাম (৩৬)।  তবে তাদের বিস্তারিত পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। সিআইডি পুলিশের নারায়ণগঞ্জ জেলার বিশেষ পুলিশ সুপার নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি বিধিনিষেধ থাকায় তিতাসের অভিযুক্ত আট কর্মকর্তা-কর্মচারিকে আপাতত চার্জশীটে লিপিবদ্ধ করা না হলেও তাদেরকে মামলায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে  অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন পেলেই তাদেরকে আসামি হিসেবে চার্জশীটে সম্পৃক্ত করা হবে। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, সিআইডি আদালত পুলিশের কাছে বৃহস্পতিবার সন্ধ্যায় চার্জশিট জমা দিয়েছে। রোববার তা আদালতে পেশ করা হবে। উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজ চলাকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। মসজিদের অভ্যন্তরে বিদ্যুতের অবৈধ সংযোগ থেকে স্পার্ক ও অবৈধ গ্যাস পাইপ লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসের মিশ্রনে এই বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে তদন্ত সংস্থা সিআইডি পুলিশ। এই বিস্ফোরণে ৩৭ জন গুরুতর দ্বগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হলে তাদের মধ্যে ৩৪ জন মারা যান। জিএ
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: সিআইডির চার্জশিট, নাম নেই তিতাস কর্মকর্তাদের
আরও পড়ুন
নাম ধরে ডাকলেই হিংস্র শিয়াল চলে আসে মিলনের কাছে (ভিডিও)
কুষ্টিয়ায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, রিমান্ডে ৩ আসামি
প্রতিপক্ষকে ফাঁসাতেই বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর: এসপি