
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পরকীয়া প্রেমের একই রশিতে ঝুলে প্রেমিকযুগল আত্মহত্যা করেছে।
আজ শুক্রবার সকালে পুলিশ উপজেলা রাজাফৈর পল্পন পাড়া এলাকা থেকে নিহতদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন আলেয়া (৩৯) ও শাহ্জাহান (৩৫)। পুলিশ জানায়, নিহতদের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিলো।তারা একে অপরকে বিয়ে করেছিলো বলেও প্রাথমিক তদন্তে জানা গেছে।
পুলিশ কর্মকর্তা রাহেদুল ইসলাম আরটিভি নিউজকে বলেন, অভিমান করে তারা একই রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আরও তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।
জেবি




