
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাঁস-মুরগি পালনকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় চাচার টেঁটার আঘাতে ভাতিজা সানাউল্লাহ খুন হয়েছেন।
গতকাল শনিবার রাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের দীঘুলিয়ারটেক এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার আব্দুল সাত্তারের ছেলে।
পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান আরটিভি নিউজকে জানান, রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়।একপর্যায়ে চাচা আক্তার হোসেন ভাতিজা সানাউল্লাহকে টেঁটা দিয়ে আঘাত করলে তিনি আহত হন।পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান তিনি।ঘটনার পর থেকে চাচা পলাতক রয়েছে।তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে এবং এ ঘটনায় হত্যা মামলা করা হয়েছে।
জেবি




