
ভোলার মেঘনা নদীর রামদাসপুর চ্যানেলে নিষেধাজ্ঞা আমান্য করে মাছ ধরার সময়ে ওই এলাকায় অভিযানে গিয়ে হামলায় আহত হয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা এসিল্যান্ড এক পুলিশ কনস্টেবলসহ ৫ জন।
মঙ্গলবার (৩ নভেম্বর) দিনগত রাত দুইটাই হামলার শিকার এসিল্যান্ড ও জেলা মৎস্য কর্মকর্তাসহ ৫ জন।
এ সময় মৎস্য কর্মকর্তা টিমের ট্রলার চালক জেলেদের ট্রলারে ওঠতে গেলে তার শরীরে আগুন লাগিয়ে দেয়া হয়। সহকারী মৎস্য কর্মকর্তা জীবন কৃষ্ণ দাস জানান, তারা দুটি ট্রলারে দুটি টিম অভিযানে নামেন। এ সময় রামদাসপুর চ্যানেলে কয়েকটি জেলে নৌকা তাদের দিকে বৃষ্টির মত ইট, পাথর ছুড়তে থাকে জেলেরা। এতে মাথা ফেটে গেছে এসিল্যান্ড মো. আব্দুল্লাহ ও জেলা মৎস্য কর্মকর্তা আজাহারুল হকের। আজ ভোর পর্যন্ত তাদের অভিযান চলে।
তবে ভোর রাত পর্যন্ত প্রশাসনের অভিযানে তাড়া খেয়ে জাল মাছসহ বেশ কিছু জেলে ট্রলার ইলিশা ও রাজাপুর সীমানার জোরখালে আশ্রয় নেয়। অপরদিকে আজ সকাল থেকে বিভিন্ন পয়েন্টে জেলেরা জাল নৌকা নিয়ে নদীতে নামতে শুরু করেছে। ইলিশা চটারমাথা, বিশ্বরোড. ফারুক বেপারীর ঘাট, জোরখালঘাট, এ সব এলাকায় এমনটা দেখা যায়।
আজ রাত ১২টায় শেষ হবে মাছ ধরার উপর ২২ দিনের নিষেধাজ্ঞা। রাত ১২টার পর জেলেরা নদীতে নামতে পারবে। অথচ এই শেষ সময় মানতে নারাজ জেলেরা।
জিএম




