ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে আবু ইউনুস মো. শহীদুন্নবী জুয়েল (৪৬) কে পিটিয়ে হত্যা ও লাশ আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় ওই মসজিদের মুয়াজ্জিন আফিছ উদ্দিন (৫৮) কে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার (১৫ নভেম্বর) লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে পবিত্র কোরআন অবমাননার গুজব ছড়িয়ে আবু ইউনুস মো. শহিদুন্নবী জুয়েলকে হত্যার পর লাশ টেনে হিঁচড়ে বুড়িমারী ইউনিয়ন পরিষদ এলাকায় পেট্রোল ও টায়ার দিয়ে পুড়িয়ে ছাই করা হয় ।
এ ঘটনায় পৃথক তিনটি মামলায় হেলাল উদ্দিন (৩২) নামের আরও একজনসহ ১৩ দফায় মোট ৩৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিবি পুলিশের ওসি ওমর ফারুক জানিয়েছেন।
জিএম




