
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুর শহরের ইমামউদ্দিন চত্বরে থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি মুজিব সড়ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা, শামিম হক, মিজানুল ইসলাম মিজু ও শাহদাত হোসেন।
এ সময় বক্তরা বলেন, মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি সমাজ ও রাষ্ট্রের নানা স্তরে ঘাপটি মেরে আছে। এরা সুযোগ পেলেই হিংস্র ছোবল মারে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে বিজয়ের মাসে ওরা ওদের আস্ফালনের অস্তিত্ব জানান দিচ্ছে।
ওই দুষ্ঠচক্র বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের স্পর্ধা দেখিয়েছে। এমন কাপুরুষোচিত নোংরা কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
পরে নেতাকর্মীরা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
জেবি




