
ঘন কুয়াশার কারণে সকাল থেকে যশোরের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর দুইটার পর হয়তো সূর্যের দেখা মিললেও মিলতে পারে বলে জানিয়েছে যশোর আবহাওয়া অফিস।
যশোর আবহাওয়া অফিস থেকে আব্দুর রহমান জানান, আজ যশোরের তাপমাত্রা ১৭ দশমিক শূন্য। কুয়াশার কারণে কোন কিছু দেখা যাচ্ছে না এবং গত দুই তিন আবহাওয়া একি অবস্থায় রয়েছে।
এ দিকে ঘন কুয়াশার কারণে যান চলাচল সীমিত রয়েছে। দুই একটা যানবাহন চলাচল করলে ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গিয়েছে এবং শীতের কারণে মানুষ খুব একটা বের হচ্ছে না। তবে শীতের কারণে খেটে খাওয়া মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
জিএম/জিএ




