
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ইয়াবার চালানসহ এক ইয়াবা ব্যবসায়িকে আটক করা হয়েছে। আটরকৃত ব্যক্তির নাম আশরাফ হোসেন।
জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার রাতেও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ৪শ’ পিস ইয়াবার চালান নিয়ে এসেছিলেন আশরাফ হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টরিয়াল টিমের তৎপরতায় বৃহস্পতিবার রাতে তাকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত ওই ব্যক্তির নাম আশরাফ হোসেন। তিনি রাজধানীর আরমানিটোলার বাসিন্দা। প্রায়ই শহীদ মিনার এলাকায় ইয়াবার চালান নিয়ে আসেন। বিষয়টি স্বীকার করেছেন ওই ব্যক্তি।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী বলেন, বৃহস্পতিবার রাতে শহীদ মিনার এলাকা থেকে তাকে ৪০০ পিস ইয়াবাসহ ধরা হয়। এ নিয়ে আমরা বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করেছি।
এফএ




