
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ১০০ বলের ময়মনসিংহ প্রিমিয়ার লিগের (এমপিএল) ফাইনালে ময়মনসিংহ রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে। আজ শুক্রবার দুপুরে সার্কিট হাউস মাঠে শিরোপার লড়াইয়ে ময়মনসিংহ থান্ডার্সকে ১০ বল হাতে রেখে ৮ উইকেটে জয়লাভ করে।
বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে ময়মনসিংহ থান্ডার্স ব্যাট করতে নেমে ৯ উকেটে ১১৬ রান করে। জবাবে ময়মনসিংহ রাইডার্স দুই উইকেটে হারিয়ে সাব্বিরের শেষ দুই ছক্কায় ১১৯ রান তুলে বিজয় নিশ্চিত করে। টুর্নামেন্টে ম্যাচ সেরা হন রনি এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হন শুভাগত হোম চৌধুরী।
খেলা শেষে পুরস্কার তুলে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। এসময় সিটি মেয়র ইকরামুল হক টিটু, পুলিশ সুপার আহমার উজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, র্যা ব-১৪ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এফতেখার উদ্দিন উপস্থিত ছিলেন।
পি




