
ভোলায় আলীনগর বিশ্বরোড সড়কে আজ বুধবার সকালে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। নিহত মো. কবির (৩৪) ঘটনাস্থলেই মারা যান। ভোলা- ভেদুরিয় ( বিশ্বরোড) সড়কের মাদরাসা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যাণ্ড থেকে যাত্রীবাহী একটি বাস ভেদুরিয়া লঞ্চঘাটের দিকে যাচ্ছিল। মাদরাসার হাট এলাকা অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা মুরগিবোঝাই একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই অটোচালক কবির নিহত হন। তিনি চরনোয়াবাদ এলাকার আবদুল বারেকের ছেলে।
এ সময় স্থানীয়রা বাসটি ভাঙচুর ও সড়ক অবরোধ করে রাখে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, খবর পেয়ে সদর থানা পুলিশ বাসটি জব্দ করেছে এবং নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করলে ওই রুটে সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
জেবি




