
নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বুধবার (১১ আগস্ট) রাতে উপজেলার জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার ১০নং জাহাজমারা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বিরবিরি গ্রামের মো.কামাল উদ্দিনের ছেলে মো.ফরহাদ হোসেন হৃদয়।
পুলিশ জানায়, জাহাজমারা ইউপির এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে প্রলোভনে গত ১৫ মে থেকে ৩০ মে পর্যন্ত বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে হৃদয়। একপর্যায়ে ধর্ষণে ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়ে। পরে এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী মা বুধবার (১১ আগস্ট) রাতে হাতিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ধর্ষণ মামলা দায়েরের এক ঘণ্টার মধ্যে ধর্ষক হৃদয়কে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম আরটিভি নিউজকে বলেন, ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য নোয়াখালী জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জিএম




