ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

মহাপরিকল্পনা শুধু কাগুজেই

সরোয়ার আমিন বাবু ও শাহীনুজ্জামান, চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ০৭ মে ২০১৭, ০৮:৪৮ পিএম

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রমের ওপর সম্প্রতি একটি মহাপরিকল্পনা প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল ঘোষিত এই মহাপরিকল্পনা নিয়ে বিশেষজ্ঞ এবং বন্দর ব্যবহারকারীদের মধ্যে বেশ কৌতূহলের উদ্রেক করেছে। তারা বলছেন চট্টগ্রাম বন্দরকে ঘিরে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে বন্দরের সক্ষমতা বাড়বে এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আদৌ এসব পরিকল্পনা যথাসময়ে বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দিহান তারা। আর এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে এই মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে পুরোপুরি সক্ষমতা তাদের রয়েছে।

যা আছে মহাপরিকল্পনায়

মহাপরিকল্পনার মধ্যে রয়েছে চট্টগ্রামের ইপিজেড থেকে দক্ষিণ কাট্টলি রাসমনি ঘাট পর্যন্ত সমুদ্র তীরবর্তী স্থানে বে টার্মিনাল নির্মাণ। ২০২১ সালের আগেই এর প্রথম পর্বের নির্মাণ কাজ এবং ২০২৫ সালের মধ্যে দ্বিতীয় ধাপের নির্মাণ কাজ শেষ করা। এরপর তৃতীয় ধাপের নির্মাণ কাজ শুরু করা।এছাড়া রিজিওনাল কানেক্টিভিটি বৃদ্ধি করা এবং ভারতের সেভেন সিস্টার ও চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলকে চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে দেয়া। তা থেকে বৈদেশিক মুদ্রা আয়। কার্গো এবং কন্টেইনার হ্যান্ডেলিং প্রবৃদ্ধি সামাল দেয়ার জন্য ২০১৯ সালের মধ্যেই ৬০০ মিটার দীর্ঘ পতেঙ্গা টার্মিনাল নির্মাণ শেষ করা।

আরো আছে ৮৭০ মিটার দীর্ঘ কর্ণফুলী কন্টেইনার টার্মিনাল নির্মাণ। এজন্য বন্দর কর্তৃপক্ষের সাথে সরকার এবং এশীয় উন্নয়ন ব্যাংকের সমঝোতা হয়েছে। সরকারি-বেসরকারি অংশীদারীত্বের ভিত্তিতে ৮২০ মিটার দীর্ঘ লালদিয়া মাল্টি-পারপাস টার্মিনাল আগামী বছরের মাঝামাঝি শুরু করাও ছিল ওই পরিকল্পনায়। মিরশরাইয়ে একটি জেটি নির্মাণ ছাড়াও বঙ্গোপসাগরে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফ্লোটিং হার্বার নির্মাণ এবং কক্সবাজার এলাকায় ক্রুজ টার্মিনাল নির্মাণের পরিকল্পনা আছে এতে।

বন্দর সংরক্ষিত এলাকার নিরাপত্তা জোরদার করার জন্য সম্পূর্ণ এলাকা সিসিটিভি কভারেজের আওতায় নিয়ে আসা; ‘চট্টগ্রাম বন্দর এবং জাপানের কোবে পোর্টের সাথে ‘সিস্টার পোর্ট’ সম্পর্কের উপর শীঘ্রই ‘এমওইউ’ স্বাক্ষর করা; চট্টগ্রাম বন্দরের ট্রেনিং সিস্টেম এবং ট্রেনিং ইস্টিটিউটের উন্নতির জন্য নেদারল্যান্ড সরকারের এক মিলিয়ন ডলারের অনুদান প্রাপ্তির আশা; কর্ণফুলীর নাব্যতা ফেরাতে সদরঘাট থেকে বাকলিয়ার চর পর্যন্ত ড্রেজিং কার্যক্রম শুরু করা এসবও ছিল পরিকল্পনায়।

আরো আছে বন্দর প্রশাসনিক ভবনের পেছনে ৪০ তলা সিপিএ টাওয়ার নির্মাণ; ৩০ মেগাওয়াটের পাওয়ার প্লান্ট তৈরি; বন্দরের সংরক্ষিত এলাকায় ১,২০,০০০ বর্গমিটারের ইয়ার্ড নির্মাণ; মুক্তিযুদ্ধ যাদুঘর ও প্রতিবন্ধী স্কুল নির্মাণ; বিভিন্ন ধরনের কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিং ইক্যুইপমেন্ট ক্রয় করা।
এর পাশাপাশি সম্প্রতি চট্টগ্রামে এসে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন সোনাদিয়া বা মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজ শুরু হচ্ছে।

বিশেষজ্ঞ এবং ব্যবসায়ীরা যা বললেন

চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এম খালেদ ইকবাল বলছেন, ‘আমরা সরকারের রূপকল্প -২০২১ এবং ২০৪১, সাসটেইনঅ্যাবল ডেভেলপমেন্ট গোল এবং সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা সামনে রেখে চট্টগ্রাম বন্দরের ‘স্ট্রাটেজিক মাস্টার প্লান’ এর ভিত্তিতে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছি।’ তার মতে, বন্দর কর্তৃপক্ষ যে পরিকল্পনা ও কার্যক্রম গ্রহণ করেছে তা বাস্তবায়ন করা গেলে ২০২১ সালে বিশ্বের সেরা ১০০টি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দর ৩০তম অবস্থানে আসতে পারবে।’

এ প্রসঙ্গে চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির পরিচালক মোহাম্মদ আনোয়ার শওকত আফসার আরটিভি অনলাইনকে বলেন, ‘বন্দরের এই মহাপরিকল্পনা অবশ্যই একটি ভালো উদ্যোগ। কিন্তু এটি অবশ্যই সঠিক সময়ে বাস্তবায়ন হতে হবে। এক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষের দক্ষতা এবং অভিজ্ঞতার যথেষ্ট অভাব রয়েছে। আর আমলাতান্ত্রিক জটিলতা এবং দীর্ঘসূত্রীতার কারণে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন অনেক কঠিন হবে।

এই ব্যবসায়ী নেতা আরো বলছেন, সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বর্তমান বন্দরের সক্ষমতা প্রায় দ্বিগুণ বাড়ানো সম্ভব। অথচ বন্দর কর্তৃপক্ষতো সেটিই পারছেনা। আর বন্দরের দক্ষতা নিশ্চিত করতে কোন ধরনের প্রতিষ্ঠানকে কাজ দেয়া হবে সে ব্যাপারেও একটি সুস্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন, যেটি এখন নেই। আর দুটি ঈদের আগে পরে ৬ মাস বন্দরের জন্য ‘পিক আওয়ার’। অথচ এব্যাপারে বন্দর কর্তৃপক্ষের কোন পূর্ব প্রস্তুতিই থাকেনা। ফলে ব্যবসায়ীদের এখনো নানা রকম সমস্যায় পড়তে হচ্ছে।

ন্যাশনাল ব্যুরো অব ইকোনোমিক রিসার্সের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম আরটিভি অনলাইনকে বলেন, ‘গভীর সমুদ্র বন্দর আমাদের প্রয়োজন, তবে এটি বাস্তবায়নের ক্ষেত্রে এখনো নানা জটিলতা আছে। রিজিওনাল কানেক্টিভিটির মাধ্যমে চট্টগ্রাম বন্দর দিয়ে ভারত বা চীনে পণ্য
পরিবহনের জন্য যে অবকাঠামো দরকার তা আমাদের নেই। বিশেষ করে আমাদের রাস্তাগুলোর খুবই নাজুক অবস্থা। বন্দরের পরিকল্পনায় এই বিষয়গুলোও মাথায় রাখতে হবে। তাছাড়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়েরও এক্ষেত্রে বিশাল দ্বায়িত্ব রয়েছে।’

আর বেটার্মিনাল সম্পর্কে তার মত হলো, ‘বে টার্মিনাল হলে বন্দরের সক্ষমতা দুই থেকে তিন গুন বাড়বে এবং ব্যবসায়ীদের ‘বিজনেস অব কস্ট’ কমে আসবে। তবে বর্তমানে কাজের যে গতি তাতে এটি যথাসময়ে বাস্তবায়ন করা যাবে কিনা তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে।’ বাকি পরিকল্পনাগুলোও যথাসময়ে বাস্তবায়নের ক্ষেত্রে তার সন্দেহ আছে বলে জানান তিনি।

তবে এসব সমালোচনার জবাবে বন্দরের প্রশাসন এবং পরিকল্পনা বিভাগের সদস্য মোহাম্মদ জাফর আলম আরটিভি অনলাইনকে বলেন, ‘এধরনের সমালোচনা অমূলক। বন্দরের মহপরিকল্পনা যথাসময়ে বাস্তবায়ন করার জন্য পরোপুরি সক্ষমতা বন্দর কর্তৃপক্ষের রয়েছে। এ মহাপরিকল্পনা যথাসময়েই বাস্তবায়িত হবে।


এসজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেহেরপুরে ট্রলির ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের
মেহেরপুর সদর উপজেলায় মাটি বহনকারী ট্রলির ধাক্কায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে উপজেলার রাজাপুর গ্রামে চঞ্চল মিয়ার ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ওয়াহেদ আলী। সে ওই গ্রামের মিজানুর রহমানের ছেলে।   মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে আরটিভি অনলাইনকে জানান, সকালে হরিরামপুর গ্রামের নানাবাড়ি থেকে মাছ নিয়ে একটি সাইকেল করে বাড়ি আসছিল ওয়াহেদ। পথে রাজাপুর গ্রামের চঞ্চল মিয়ার ইটভাটার কাছে এলে মাটি বহনকারী ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ট্রলি ফেলে পালিয়ে যায় চালক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ট্রলিটি জব্দ করে। ট্রাক্টর চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান  ওসি। জেবি/এসএস
মেহেরপুরে ট্রলির ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের
পরকীয়া প্রেমিকের হাতে প্রবাসীর স্ত্রী খুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পরকীয়া প্রেমিকের হাতে খুন হয়েছেন সৌদি প্রবাসীর স্ত্রী তানিয়া। শনিবার দিনগত রাত দুইটার দিকে উপজেলার চৌধুরীবাড়ী কলাবাগ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার দায়ে অভিযুক্ত প্রেমিক ইকবালকে পুলিশ আটক করেছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে নিহত তানিয়ার ব্যবহৃত মোবাইল ফোন। নিহতের পরিবার আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয়রা জানান, ২০০৫ সালে পুরানবন্দর এলাকার তাজুল ইসলামের মেয়ে তানিয়া আক্তারের বিয়ে হয় কলাবাগ এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী নূর হোসেনের। তাদের দুইটি মেয়ে সন্তানও রয়েছে। দেড় বছর আগে নূর হোসেনের বাড়ির নির্মাণ কাজের সময় তানিয়ার সঙ্গে টাইলস মিস্ত্রী ইকবাল মিয়ার পরকীয়া প্রেমের সম্পর্ক হয়। ইকবাল মিয়ার স্ত্রী জর্ডান প্রবাসী। দুই ছেলে-মেয়ে নিয়ে তিনি একই এলাকায় ভাড়া বাসায় থাকেন। পরকীয়া প্রেমের সম্পর্কের সূত্র ধরে ইকবাল মিয়া তানিয়াকে জিম্মি করে বিভিন্ন সময়ে নগদ টাকা আদায় করে। বাড়ির অন্যান্য সদস্যরাও বিষয়টি জানতো। শনিবার রাতে ইকবাল মোবাইল ফোনে তানিয়ার কাছে টাকা চায়। তানিয়া টাকা নেই বলে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ইকবাল রাত দুইটার দিকে তানিয়ার বাসায় ঢুকে তাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে।   এসময় তানিয়ার গোঙানির শব্দে তার মেয়ে নুসরাত জেগে উঠে ইকবালকে পালিয়ে যেতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ এসে তানিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে রাতেই পুলিশ ঘাতক ইকবাল মিয়াকে তানিয়ার ব্যবহৃত মোবাইল ফোনসহ আটক করে। বন্দর থানার ওসি মো. আবুল কালাম আরটিভি অনলাইনকে জানান, আটককৃত ইকবালের কাছ থেকে তানিয়ার মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে ইকবালের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। জেবি/এসএস
পরকীয়া প্রেমিকের হাতে প্রবাসীর স্ত্রী খুন
নিখোঁজের ৪ দিন পর মরদেহ উদ্ধার
পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হওয়ার চারদিন পর মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে এক পরিবহন সুপারভাইজারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে দশটার দিকে পাঁচ নম্বর ঘাট পন্টুনের পাশের একটি চর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম মকবুল হোসেন (৩৭)। তিনি চাঁদপুর সদর উপজেলার লালপুর এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে এবং সোহাগ পরিবহনের সুপারভাইজার। গেলো বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে পাটুরিয়া ফেরিঘাটের চার নম্বর ঘাট পন্টুন এলাকায় একটি ট্রাকের ধাক্কায় সোহাগ পরিবহন থেকে পদ্মানদীতে পড়ে যান মকবুল। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গেলো বুধবার দুপুরে পদ্মানদীতে পড়ে যান মকবুল। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনার পর শিবালয় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। চারদিন নিখোঁজ থাকার পর রোববার সকালে পাটুরিয়া ফেরিঘাটের পাঁচ নম্বর ঘাট পন্টুন এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্যে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জেবি/এসএস
নিখোঁজের ৪ দিন পর মরদেহ উদ্ধার
যৌতুক না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
রংপুরের পীরগাছায় যৌতুক না দেয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার দিনগত রাতে এই ঘটনা ঘটে। নিহতের নাম সাগরী খাতুন। তিনি ঠাকুরগাঁও জেলার বীরগঞ্জের হরিদেবপুর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে। নিহতের স্বজনদের বরাত দিয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহাঙ্গীর আলম আরটিভি অনলাইনকে জানান, ঠাকুরগাঁও জেলার বীরগঞ্জের হরিদেবপুর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে সাগরী খাতুনের সঙ্গে পীরগাছা উপজেলার কান্দি কাবিলপাড়া গ্রামের ওয়াহেদ আলীর ছেলে রফিকুল ইসলামের তিন বছর আগে বিয়ে হয়। বিয়ের পর মেয়ের সুখের কথা চিন্তা করে দেড় লাখ টাকা যৌতুক দেন আমিনুল ইসলাম। তিনি আরো জানান, সম্প্রতি ব্যবসা করার বাহানা করে স্ত্রী সাগরী ও শ্বশুরকে আরো এক লাখ টাকা যৌতুক দেয়ার জন্য চাপ দেয় রফিকুল। টাকা দিতে অস্বীকার করলে শনিবার রাতের কোনো এক সময় স্বামী রফিকুল ও তার পরিবারের লোকজন সাগরীকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচারণা চালায়।  রোববার সকালে নিহতের বাবা এ ঘটনায় পীরগাছা থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। জেবি/এসএস
যৌতুক না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
সাভারে সুতার কারখানায় আগুন
সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাড়ি বেপারীপাড়া এলাকায় আটি সুইং থ্রেড নামে একটি সুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।  রোববার দুপুরে এ ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে কারখানার পাঁচ শ্রমিক আহত হন। তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসাসেবা দেয়া হয়। জানা যায়, দুপুর একটার দিকে ওই কারখানার গোডাউনে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে আগুন কারখানার অন্যত্রে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, কীভাবে কারখানায় আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এসএস 
সাভারে সুতার কারখানায় আগুন
আরও পড়ুন
আপেলের কেজি ১৩ টাকা!
চট্টগ্রাম বন্দরে তেজস্ক্রিয় পদার্থ ভর্তি কন্টেইনার জব্দ
ভিয়েতনাম থেকে চতুর্থ চালের চালান চট্টগ্রাম বন্দরে
ভিয়েতনাম থেকে চালের দ্বিতীয় চালান চট্টগ্রাম বন্দরে (ভিডিও)