
রাজধানীর কারওয়ান বাজার মাছ বাজারের অদূরে ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) সকালের দিকে ঘটনাটি ঘটে।
সংবাদ পেয়ে ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ উদ্দিন ভূঁইয়া মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিচয় পাওয়া যায়নি। জানা গেছে, ওই ব্যক্তি ভবঘুরে। সে কাওরান বাজারের আশপাশে ঘোরাফেরা করতো।
এসআই আশরাফ উদ্দিন বলেন, শুক্রবার (২৭ আগস্ট) সকাল আনুমানিক ৭টার দিকে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের নিচে কাটা পড়ে মারা যান ওই ব্যক্তি।
কেএফ




