
নোয়াখালীর বেগমগঞ্জে শীর্ষ সন্ত্রাসী টিটু বাহিনীর সহযোগী জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১ অক্টোবর) সকালে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ৩টায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি একাব্বরপুর গ্রামের আবদুর রবের ছেলে জুয়েল।
মো. শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে একাব্বরপুর গ্রামে হাসান আলী মিঝির বাড়িতে অভিযান চালায় বেগমগঞ্জ থানা পুলিশ। এ সময় সেখান থেকে সন্ত্রাসী জুয়েলকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জুয়েল স্থানীয় টিটু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জিএম




