
চুয়াডাঙ্গায় অভিনব পন্থায় পাচারের সময় বিপুল পরিমাণ মাদকসহ জিহাদ আলী (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে খেজুরের মধ্যে লুকিয়ে এসব মাদক পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার জিহাদ আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের ইকবাল মণ্ডলের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত গভীর রাতে চুয়াডাঙ্গা পৌরসভার রেলস্টেশন রোডে আনন্দের চায়ের দোকানের সামনে থেকে জিহাদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ৪৮০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদক তার ব্যাগে থাকা খেজুরের প্যাকেটের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রেখেছিল জিহাদ।
ওসি আরও বলেন, জিহাদ মূলত টাইলসমিস্ত্রীর কাজ করে। সুযোগ বুঝে মাদক বিক্রি করে। কামরুল নামের এক মাদক ব্যবসায়ীর গ্রুপের হয়ে সে কাজ করে। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পি




