
নরসিংদীর ঘোড়াশালে প্রাণ-আরএফএল গ্রুপের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে নরসিংদী, ঘোড়াশাল, পলাশ এবং কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।সোমবার (১ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ৫ জন আহত হয়ে বলে জানান প্রাণ-আরএফএল গ্রুপের ফ্রোজেন ফুড ফ্লোর ইনচার্জ মোয়াজেম।
গুরুতর আহত অবস্থায় দু'জনকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দিচ্ছে। তারা হলেন, পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর এলাকার আলাল মিয়ার স্ত্রী হাওয়া বেগম (৩০) ও মনি (২৫)।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নুরুল ইসলাম আরটিভি নিউজকে জানিয়েছেন, সন্ধ্যায় প্রাণ-আরএফএল গ্রুপের ফাস্টফুড উৎপাদনকারী ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
পরবর্তীতে ক্যান্ডি উৎপাদনকারী তৃতীয় তলায়ও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘোড়াশাল, পলাশ, নরসিংদী, কালীগঞ্জ, টঙ্গীসহ ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় দুইঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এমআই/এসকে




