
গত তিন দিনের পরিবহন ধর্মঘট শেষে যানবাহনে চাপ পড়েছে দৌলতদিয়া ফেরি ঘাটে। যানবাহনের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। প্রতিটা যানবাহনকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হচ্ছে ফেরি ঘাটে। তবে এরমধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।
সোমবার (৮ নভেম্বর) দৌলতদিয়ার ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারী পর্যন্ত ৪ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের সারি দেখা যায়। এসব যানবাহনগুলোকে দীর্ঘ সময় অপেক্ষা করে ফেরিতে উঠতে হচ্ছে। এতে করে ভোগান্তিতে চালক ও সহযোগীরা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, এ রুটে ছোট বড় মিলে ২০টি ফেরির মধ্যে ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। দৌলতদিয়া প্রান্তে যেসব যানবাহন পারের অপেক্ষায় রয়েছে তা দুপুরের মধ্যে স্বাভাবিকে চলে আসবে।
তিনি আরও বলেন, এ রুটের ফেরিগুলো পুরাতন। এ কারণে কোনো ফেরিই এখন লোড নিয়ে চলতে চায় না।
জিএম/এসকে




