
গাজীপুরের কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে চারটি কলোনির দুই শতাধিক কক্ষ পুড়ে গেছে। সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মৌচাকের তেলির চালা এলাকায় সেলিম আজাদ, সফিকুল ইসলাম, আলম মিয়া এবং মাহবুবের ৪টি কলোনির শতাধিক কক্ষ এবং কলোনিতে থাকা ২০টি দোকানে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার, এলাকাবাসী ও ফায়ারসার্ভিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈরে মৌচাকের তেলিরচালা এলাকায় চার কলোনিতে ২ শতাধিকের ওপরে ঘর রয়েছে। এরমধ্যে দোকান রয়েছে দুই শতাধিক। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎ করে আলম মিয়ার কলোনির ভাড়াটিয়া আল আমিনের কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের কলোনিতে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের লেলিহান শিখায় বিভিন্ন মালামাল এবং ২০টি দোকান মালামাল পুড়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি ইউনিয় ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম আরটিভি নিউজকে বলেন, আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
এমআই/এসকে




