
বাগেরহাটের মোল্লাহাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮টি অতিথি পাখি উদ্ধার করা হয়েছে। এ সময় পাখি শিকারের সঙ্গে জড়িত শিকারি ও ব্যবসায়ীরা পালিয়ে গেছে।
মঙ্গলবার সকালে উপজেলার মেহেরপুর গ্রাম থেকে ওই পাখিগুলো উদ্ধার করে। পরে পাখিগুলো উপজেলা পরিষদ চত্বরে এনে অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াহিদ হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদ হোসেন বলেন, উপজেলার বিভিন্ন বিলে ও উঁচুগাছে শীত মৌসুমে দেশীয় ও অতিথি পাখি জড়ো হয়। কিন্তু কিছু অসাধু পাখি ব্যবসায়ী ও শিকারি রাতের অন্ধকারে ফাঁদ পেতে ও সাউন্ড বক্সে কৃত্রিম পাখির ডাক বাজিয়ে পাখি শিকার করে। এ সকল পাখি শিকারি ও ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এসএস/এসকে




