
চট্টগ্রামের লোহাগড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নাম্বার ওয়ার্ডের প্রানতিসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের ব্যালট পেপারে আগে থেকে সিল মেরে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এরকম দুই বান্ডিল সিল মারা ব্যালট পেপার দিয়ে চলছে ভোট গ্রহণ। রোববার (২৬ ডিসেম্বর) দুপুরে ওই কেন্দ্রে গিয়ে এমন অবস্থা দেখা যায়।
সিলমারা ব্যালট পেপার নিয়ে চলছে ভোট গ্রহণ। তবে এ বিষয়ে নির্বাচনে দায়িত্বরত প্রশাসনের কোন পদক্ষেপ দেখা যায়নি। এদিকে লোহাগড়ার ফরিয়াদেরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আজ বেলা ১২টার দিকে মোরগ মার্কার মেম্বার প্রার্থী শহীদুল ইসলামের অনুসারীরা বল মার্কার জিয়াবুল হোসেনের অনুসারীদের ওপর হামলা চালায়।
লোহাগড়ার ফরিয়াদেরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মুসলেম উদ্দিন বলেন, হঠাৎ করে কিছু উচ্ছৃঙ্খল ছেলে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে অতিরিক্ত পুলিশের সহায়তায় আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। আপাতত ভোটগ্রহণ কার্যক্রম বন্ধ রয়েছে।
এমএন




