
ফেনীর সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নে গৃহবধূকে ধর্ষণচেষ্টার মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছেন।
মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে তাদের দু’জনেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার (১৫ নভেম্বর) দিনগত রাতে সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চরলক্ষ্মীগঞ্জ গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মৌলভীবাজার জেলার জুড়ি থানার কোনাগাঁও গ্রামের বদরুল জামানের ছেলে সাসালাহ উদ্দিন কাদের। সোনাগাজী উপজেলার চরলক্ষ্মীগঞ্জ গ্রামের রফিক উদ্দিনের ছেলে ও জয়নাল আবেদীন। অপর আসামি পালাতক রয়েছে। তিনি দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রামের মো. মোস্তফার ছেলে মিজানুর রহমান।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের এক ক্ষুদ্র ব্যবসায়ীর ঘরে ঢুকে তার স্ত্রীকে ৩ যুবক জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই গৃহবধূর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ঘটনাস্থল থেকে দুই যুবককে আটকের পর মারধর করে পুলিশে সোপর্দ করে। পরে এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।
সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, পলাতক মিজানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জিএম/এসকে




