
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে গৃহশিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মনির মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে করা হয়। একই দিন বিকেলে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে জামালগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মনির মিয়া চতুর্থ শ্রেণির ভুক্তভোগী ছাত্রীকে গৃহশিক্ষক হিসেবে ৩ বছর ধরে পড়াচ্ছিলেন। প্রতিদিনের মতো সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ভুক্তভোগী ছাত্রীকে পড়াতে যান তিনি। একপর্যায়ে বাড়িতে একা পেয়ে ছাত্রীকে ধর্ষণ করেন। এ সময় ভুক্তভোগী ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যান মনির।
এদিকে এ ঘটনায় মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে মনির মিয়ার বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুর নাসের বলেন, ধর্ষণের অভিযোগে মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন।
জিএম




