
মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা ইউনিয়ন পরিষদের মেম্বার প্রার্থীর ৪০০ কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বিজয়ী প্রার্থী এ কাজ করেছে বলে অভিযোগ করেছেন সাবেক মেম্বার শরিফ উদ্দিন। শরিফ উদ্দিনের অভিযোগ নির্বাচনে জেতার পরে প্রতিশোধমূলক তার এই ক্ষতি করেছে নবনির্বাচিত মেম্বার জাহাঙ্গীর হোসেন।
গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। সকালে পাশের জমির চাষি কলাগাছ কাটা দেখে জানায় জমির মালিক শরিফকে। বিষয়টি তদন্তে সদর থানার পুলিশ পরিদর্শন করেছে। এর বিচার দাবি করে থানায় একটি মামলা করবেন বলে জানান শরিফ উদ্দিন।
তবে এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে জানান নবনির্বাচিত মেম্বার জাহাঙ্গীর হোসেন। সম্মানহানির উদ্দেশ্যে এটি পরিকল্পিতভাবে করা হয়েছে বলে দাবি তার।
এসএস/এসকে




