
চট্টগ্রামের রাউজানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।
বুধবার (২২ ডিসেম্বর) সকালের দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানের ব্রাহ্মণহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ১৫ জনের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, মাধবপুর থানার ওসমান গণির ছেলে মো. সাইফুল (২৪), আলিচর থানার মুরাদ নগরের ছিদ্দিকুর রহমানের ছেলে মো. শরীফ (২৫), বাচা মিয়ার ছেলে নাদিম মিয়া (২০), মো. আবুল কাশেমের স্ত্রী তাছলিমা বেগম (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাপ্তাই যাওয়ার পথে ব্রাহ্মণহাট এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে বেশ কয়েকজন আহত হয়। এ সময় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে চালকের অবস্থা আশঙ্কাজনক।
রাউজান নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদিন বলেন, বাসটি গাছের সঙ্গে ধাক্কা লাগার পর কয়েকজন আহত হয়েছে। ঘটনাস্থলে আমাদের টিম রয়েছে।
জিএম




