
কুমিল্লা নগরীর মদিনা মসজিদ সংলগ্ন ঠাকুর পাড়ায় মায়ের সঙ্গে অভিমানে করে শুভ মজুমদার (১১) নামের এক শিশু ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে নগরীর মদিনা মসজিদ সংলগ্ন প্রভালয় হাউজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আরটিভি নিউজকে জানিয়েছেন, কুমিল্লা নগরীর ফজিলাতুন্নেচ্ছা মর্ডাণ হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। শুভ মজুমদার লাকসাম উপজেলার কৈতরা গ্রামের মলয় মজুমদারের একমাত্র ছেলে। বর্তমানে কুমিল্লা নগরীর মদিনা মসজিদ সংলগ্ন প্রভালয় হাউজের নিচতলায় ভাড়া বাসায় থাকেন।
বাবা মলয় মজুমদার আরটিভি নিউজকে জানিয়েছেন, শুভ'র মা পূর্ণিমা ও তার বোন পড়ালেখার জন্য সকালের দিকে বকাঝকা করে। শুভ সবসময় টিভির সামনে বসে থাকতো। তার মা ও বোন শুভ'কে টিভি দেখতে নিষেধ করলে এক পর্যায়ে শুভ রাগ করে তার নিজ কক্ষে চলে যায়। এক ঘণ্টা পর শুভ’র রুমের দরজা ওর মা বন্ধ দেখতে পেয়ে খুব ডাকাডাকি শুরু করে। সাড়া না পেয়ে স্থানীয় প্রতিবেশীদের আসার অনুরোধ করে শুভ’র বোন। প্রতিবেশীরা কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ফোন করলে এস আই মিঠুন সরকার ঘটনাস্থলে আসে।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার এসআই মিঠুন সরকার আরটিভি নিউজকে বলেন-দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। সেখান থেকে শুভকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এমআই/এসকে




