
চট্টগ্রামের আগ্রাবাদের ডিটি রোড এলাকার এস আর ডি কলোনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১১ ডিসেম্বর) ভোর ৪টার দিকে রাতের দিকে আগুনের ঘটনা ঘটে। আগুনে ৩৩টি কক্ষ পুড়ে গেছে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফারুক উদ্দিন আরটিভি নিউজকে বলেন, আগ্রাবাদের এস আর ডি কলোনীতে আগুনের ঘটনা ঘটেছে। ভোর রাতের আগুন লেগেছিলো। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানতে পারিনি। পরে বিস্তারিত জানানো হবে। আগুনে ওই কলোনীর ২২ জন মালিকের ৩৩টি কক্ষ পুড়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এমআই




