
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পুকুরের পানিতে ডুবে একটি শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার দাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই গ্রামের ইদু সরদারের মেয়ে সিনথিয়া (২)।
জানা গেছে, শনিবার (১১ ডিসেম্বর) দুপুরের দিকে খেলা করার সময় সবার অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায় ডুবে যায় সিনথিয়া। পরে বাড়িতে মেয়েকে অনেক সময় ধরে না দেখে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। একপর্যায়ে পুকুরটি থেকে সিনথিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
৯ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার আবু তাহের মোল্যা এই তথ্য নিশ্চিত করেছেন।
জিএম




