
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে ওই ইউনিয়নের নগরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ওই এলাকার সোহরাওয়ার্দী তালুকদারের ছেলে সিয়াম (২)।
নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ তালুকদার জানান, সিয়াম বাড়ির আঙিনায় খেলছিল। হঠাৎ পাশের খাদে পড়ে যায়। শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেন। এ সময় খাদের পাশে শিশুটির হাতে থাকা রুটি বানানোর বেলুন দেখতে পান স্বজনরা। পরে খাদে থেকে সিয়ামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জিএম/এসকে




