
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ধর্ষণের ফলে এক প্রতিবন্ধী শিশু অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রোববার (১২ ডিসেম্বর) রাতে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে অভিযুক্ত শহিদুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত ব্যক্তি কৈয়ারচালা পশ্চিম পাড়া কালিঘর সংলগ্ন হেকমত আলীর ছেলে শহিদুল ইসলাম (৩০)।
জানা গেছে, এস্কেভেটর (ভেকু মেশিন) চালক শহিদুল ইসলাম ওই শিশুর সঙ্গে সম্পর্ক করে0 তাকে ধর্ষণ করেন। সম্প্রতি ভুক্তভোগী শিশুর শারীরিক গঠনে পরিবর্তন দেখা দিলে বাক্তা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে জানায় মেয়েটি ৫ থেকে ৬ মাসের অন্তঃসত্ত্বা।
ভুক্তভোগীর মা জানান, শহিদুল ইসলাম মোবাইলসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। ডাক্তারি পরীক্ষার পর অন্তঃসত্ত্বার বিষয়টি নিশ্চিত হয়েছি। বিষয়টি ধর্ষকের পরিবারকে জানালে তারা উল্টো হুমকি দেয়। আমাদের নামে থানায় জিডি করবে।
ফুলবাড়িয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, ভুক্তভোগী প্রতিবন্ধী শিশুটি ধর্ষণের ঘটনায় মামলা রুজু করা হয়েছে। আসামি গ্রেপ্তারের জন্য পুলিশের একটি টিম অভিযান চালাচ্ছে।
জিএম/এসকে




