
বগুড়ার কাহালুতে নির্মাণাধীন ভবনের সানশেড ভেঙে মাথায় পড়ে প্রাণ গেছে পাঁচ বছরের এক শিশু ও এক গৃহবধূর। উপজেলার শিতলাই গ্রামে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন অবেদা বেগম ও শিশু সাজ্জাদ।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নির্মাণাধীন ভবনের নিচে দাঁড়িয়ে ছিলেন অবেদা, পাশে খেলছিল প্রতিবেশির ছেলে সাজ্জাদ।
সে সময় ভবনের সানশেড ভেঙে তাদের উপর পড়লে ঘটনাস্থলেই তারা মারা যান।
পুলিশ ঘটনাস্থলে আছে, বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে বলেও জানান ওসি।
এমআই/টিআই




