
ব্রাহ্মণবাড়িয়ায় বেঙ্গল সিমেন্টের উদ্যোগে শিল্পীরাজ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে শতাধিক শিল্পীরাজ নিয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল সিমেন্ট লিমিটেডের ঢাকা-৩ ডিভিশনের ডিভিশনাল হেড মো. আরিফুল হাসান।
স্থানীয় পরিবেশক মেসার্স মোল্লা অ্যান্ড কোম্পানির সত্ত্বাধিকারী মো. জামান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বেঙ্গল সিমেন্টের টিএসবিডি বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ মো. আতিকুল ইসলাম এবং ব্রাহ্মণবাড়িয়ার এরিয়া ম্যানেজার মওদুদ আহমদ। সম্মেলন শেষে র্যাফেল ড্র-এর মাধ্যমে ১৫ জন শিল্পীরাজকে পুরস্কৃত করা হয় এবং মধ্যাহ্নভোজনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।
জিএম/এসকে




