
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের ছনপাড়া এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে একজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ১০ জন।
রোববার (২৬ ডিসেম্বর) বিকেলে ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কাচঁপুর হাইওয়ে পুলিশের (পরিদর্শক) মোহাম্মদ সাজ্জাদ খান জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যাওয়ার পথে আড়াইহাজারের ছনপাড়া এলাকায় ‘বিবাড়িয়া এক্সপ্রেস’নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয় ও ১০ জন আহত হয়। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।
এমএন/এসকে




