
পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়নের চারিপাড়া বাজারে পাথরবোঝাই ট্রলির লোহার দণ্ড ভেঙে যাওয়ায় ট্রলিচাপায় মো. রাকিবুল প্যাদা (২০) নামের এক চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) শেষ বিকেলে উপজেলার লালুয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে নির্মাণাধীন পায়রা বন্দরের প্রথম জেটি এলাকায় পাথর সরবরাহ করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে নিহতের স্বজনরা নিশ্চিত করেছেন।
রাকিবুলের মরদেহ কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হলে স্বজনদের আহাজারিতে সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে। নিহত রাকিব পার্শ্ববর্তী আমতলী উপজেলার পাতাকাটা গ্রামের জাহাঙ্গীর প্যাদার ছেলে।
নিহতের মরদেহ রাতে কলাপাড়া থানা পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ এবং নিহতের পরিবারের কোনো অভিযোগ দায়ের না করলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়টি জানিয়ে কলাপাড়া থানা পুলিশ।
এমআই/টিআই




