
নওগাঁ শহরে একটি ফার্নিচারের কারখানা ও গুদাম আগুনে পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের চেষ্টায় শহরের কাঁঠালতলী এলাকার ওই কারখানা ও গুদামের আগুন নিয়ন্ত্রণে আসে।
কারখানার মালিক সম্রাট হোসেন জানান, শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে হঠাৎ ধোঁয়া উঠতে থাকে। আগুন দ্রুত আশপাশের দোকানেও ছড়িয়ে পড়ে। এরপর ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে তাদের ৫টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, কারখানাটিতে কাঠ ও কাঠের বিভিন্ন ফার্নিচার ও কেমিক্যাল ছিল। গুদামেও ফার্নিচার ও বিভিন্ন সামগ্রী মজুত ছিল। সবই পুড়ে গেছে।
জিএম/টিআই




