ঘর বাঁধা হলো না বরগুনা সদর উপজেলার বড় লবণগোলা গ্রামের হাফসার। অভিযান-১০ লঞ্চের আগুনে পুড়ে গেল তার স্বপ্ন। ঢাকা থেকে বিয়ের কেনাকাটা করে ওই লঞ্চে ফিরছিলেন হাফসার বাবা-মা ও ছোট ভাই। কিন্তু লঞ্চের ভেতরেই পুড়ে ছাই হয়ে গেছে কনে সাজানোর মালামাল। বাবা-মা ও ছোট বোনও এখন নিখোঁজ। অন্যদিকে সাজসজ্জার বাড়িতে এখন কেবলই আহাজারি।
বাড়িতে লেগে ছিল বিয়ের আমেজ আর উঠানে টাঙানো শামিয়ানা। আগামী ৩১ ডিসেম্বর বিয়ের দিন ঠিক ছিল। অভিযান-১০ লঞ্চের আগুন ছারখার করে দিয়েছে আফসার পরিবারের সব আনন্দ।
বিয়ের কেনাকাটা করে লঞ্চে ফিরছিলেন হাফসার বাবা-মা ও ছোট ভাই। মেয়েকে বলেছিলেন, বাসায় ফিরে মুরগির মাংস দিয়ে ভাত খাবেন তার বাবা হাকিম শরীফ। কিন্তু বাবা ফেরার বদলে এলো দুঃসংবাদ। আনন্দের পরিবর্তে শুরু হলো কান্না। লঞ্চের ভেতরেই পুড়ে ছাই হয়ে গেছে বিয়ের বাজার। বাবার সঙ্গে নিখোঁজ মা ও ছোট বোনটিও।
বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহামান জানান, হতাহত ও নিখোঁজদের পরিবারের পাশে থাকবে সরকার।
জিএম/টিআই




