
মহান বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে হয়ে গেল নৌকা বাইচ প্রতিযোগিতা। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে এ প্রতিযোগিতায় ১২টি দল অংশ নেয়।
শুক্রবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে খালঘাট থেকে শুরু হওয়া নৌকা বাইচ শেষ হয় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর এলাকায় গিয়ে। মহানন্দা পাড়া ও সেতুর ওপর থেকে অনেকেই উপভোগ করেন নৌকা বাইচ।
নৌকা বাইচে প্রথম হয় চৌডালার আবু মাঝির দল, দ্বিতীয় হয় নশীপুরের জয় মাঝির দল ও তৃতীয় হয় চৌডালার পলাশ মাঝির দল।
নৌকাবাইচ শেষে বিজয়ীদের পুরস্কার তুলে দেন, চাঁপাইনবাবগঞ্জের নারী সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি।
এমআই/এসকে




