
যশোরে পিকনিকের জন্য গাড়ি ভাড়া করে ফেরার পথে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় থ্রি-হুইলারের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৬ যাত্রী।
নিহতরা হলেন, ঝিনাইদহ সদরের আরবপুর এলাকার আবদুল মোতলেবের ছেলে থ্রি হুইলার চালক রুহুল আমিন (৩২) ও একই এলাকার আবদুল কাদেরের ছেলে ইউসুফ আলী (৪০)। হাসপাতালে ভর্তি আহত দুইজন হলেন, একই এলাকার মনোয়ার হোসেন (৫৬) ও সোহরাব হোসেন (৪৫)।
গতকাল শনিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের হৈবতপুরে কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের দুইজনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা. জসিম উদ্দীন আরটিভি নিউজকে জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহতদের অবস্থা গুরুতর।
এমআই/টিআই




