
নারায়ণগঞ্জের মদনপুর উপজেলায় চলন্ত বাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ ডিসেম্বর) সকালে ভুক্তভোগী বন্দর থানায় মামলা করেছেন।
এ ঘটনায় তিন দিনের রিমান্ডে আদেশ দিয়েছেন আদালত। অপর দুইজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, কিশোরগঞ্জের মিঠামইয়ের নূরুল হক, রূপগঞ্জের চনপাড়ার মো. বুলেট ও বরগুনার মো. শান্ত। নুরুল বাসটির চালক, বুলেট ও শান্ত তার সহযোগী।
মামলার এজাহারের বরাতে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিপক সাহা বলেন, রোববার (১৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল থেকে মুক্তিযুদ্ধা পরিবহনের একটি বাসেন ওঠেন ওই নারী। বাসের অন্য যাত্রীরা মদনপুর নেমে যান। এর পর চালক ও তার সহযোগীরা ভুক্তভোগী নারীকে ধর্ষণ করেন। পরে বাসটি মদনপুরে থামিয়ে তাকে রেখে চলে যান।
তিনি আরও বলেন, ভুক্তভোগী ৯৯৯ ফোন করে ঘটনা জানালে পুলিশ তাকে উদ্ধার করে। একইদিন রাত ৩টার দিকে অভিযান চালিয়ে চালক ও তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয়েছে বাসটি।
এমআই/এসকে




