
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ওয়ান শুটারগান অস্ত্রসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে ১৪ নং ক্যাম্প হাকিমপাড়া নুর আলমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি ১৪ নং ক্যাম্পে বি ব্লকের মৃত আলতাজ মিয়ার ছেলে নূর আলম (৩৫)।
৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন বলেন, গোপন খবরের ভিত্তিতে এপিবিএন সদস্যরা ক্যাম্পের ভেতর হাকিমপাড়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ আলমকে তার ঘর থেকে আটক করে। আটককৃত ব্যক্তিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
জিএম/এসকে




