
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাতনামা গাড়ির চাপায় মজিবর (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার সাহেবাবাদ গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মজিবর (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মজিবর মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে সাতটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফ্লাইওভারের পশ্চিম পাশে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এ খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
সালনা হাইওয়ে (কোনাবাড়ি) থানার ওসি মো. ফিরোজ হোসেন জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জিএম/এসকে




