
নীলফামারীর জলঢাকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২০ ডিসেম্বর) সকালে মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টেঙ্গনমারী মীরগঞ্জ সড়কের কালকেওট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি কাঁঠালি ইউনিয়নের পশ্চিম কাঁঠালি নয়াহাট এলাকার আছি উদ্দিনের ছেলে হাফিজার রহমান (৩০)।
স্থানীয়রা জানান, রোববার (১৯ ডিসেম্বর) রাতে টেঙ্গনমারী বাজার থেকে ভ্যানযোগে মীরগঞ্জে যাচ্ছিলেন হাফিজার। কালওকেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুর রহিম বলেন, ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জিএম/টিআই




