
সিলেটের জকিগঞ্জ উপজেলার মুন্সিবাজার এলাকায় ট্রলির ধাক্কায় এক সংরক্ষিত নারী সদস্য প্রার্থী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এর আগে সোমবার (২০ ডিসেম্বর) প্রতীক পেয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছিলেন।
নিহত মনোয়ারা বেগম ময়মুন ৮নং কসকনকপুর ইউনিয়নের ৩নং সংরক্ষিত আসন থেকে সূর্যমুখী ফুল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
স্থানীয় সূত্র জানায়, ময়মুন বেগম নির্বাচনী প্রচারণা করে বাড়ি ফেরার পথে একটি ট্রলি তাকে ধাক্কা দিয়ে মারাত্মক আহত করে। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম জানান, নিহত নারীর সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ট্রলি চালকের পরিচয় নিশ্চিত করা হচ্ছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।
জিএম/এসকে




