
চাঁপাইনবাবগঞ্জে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুজনের নামে মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হুমায়ন কবীর মামলার আবেদন খারিজ করেন। এর আগ বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রবিউল হক দোলন বাদী হয়ে মামলার আবেদন করেন।
জানা গেছে, বুধবার (২২ ডিসেম্বর) আদালতের বিচারক মো. হুমায়ন কবীর বাদীর জবানবন্দি গ্রহণ করে পরবর্তী আদেশের জন্য রেখেছিলেন। মানহানি ও শ্লীলতাহানির অপরাধে মামলার আবেদন করা হয়েছিল।
মামলার আইনজীবী অ্যাডভোকেট মোল্লা হাসান শরীফ জানান, বিচারক মামলার আবেদন খারিজ করেন। এ নিয়ে বাদীর সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জিএম/এসকে




