
পঞ্চগড় জেলার সদর উপজেলার অমরাখানা ইউনিয়নে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে ওই ইউনিয়নের বোর্ডবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, মমির উদ্দিন সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের দক্ষিণ মিঠাপুকুর এলাকার মো. কাচুর ছেলে। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য এবং অপর নিহত রেজাউল করিম মমির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় থেকে রেজাউল করিম তার বাবাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে তেঁতুলিয়া যাওয়ার সময় সদর উপজেলার বোর্ডবাজার এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রেজাউল করিম মারা যান। পরে স্থানীয়রা দ্রুত তার বাবা মমির উদ্দিনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম খান জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালাতক রয়েছেন।
জিএম/এসকে




